বেঁচে থাকতে গোপালের অভিনয়
খালিদ বিন আকরাম
১১/৯/২১
অনাহারে বাজারে এসে
পাঁচ টাকার এক কাপ রং চা হাতে নিয়ে পায়ের উপর পা ফেল গিলছে গোপাল,,
কারো প্রশ্ন? কেমন আছ
গোপাল,
আকাশজুড়ে মুচকি হাসি
গোপালের, ,,,হয় দাদা ভালো, ,আছি,,,।
পেটে ভয়ংকর ক্ষুধা রেখে
মুখে এই মোনালিসার হাসির অভিনয় টি গোপাল কোনো অডিটোরিয়াম হতে শেখেনি, ,, বরং
শিখেছে সংসার নামক বাস্তব নাট্য মন্চ হতে,
আজ গোপাল অভিনয় করছে,
,আগামী কাল এ রুলে অভিনয় করবে গোপালের ছেলে ধীরেন গোপাল,,,
দরিদ্র কিন্তু সামাজিক
পরিবার গুলোর অভিনয় সমাজের বিত্তশালীরা বোঝে,,,,তারাও গোপালদের সাথে অভিনয় করতে
চায়,,,
কিন্তু তাকি রিয়েল হয়
রিয়েল এক্ট ছাড়া দর্শক
হয় না।
গোপাল জানে,,,
জ্বর হলে কি করে ঔষধ
ব্যতিত ভালো হয়,,,
কোন বিক্ষাত মেডিকাল
কলেজ হসপিটাল থেকে নয়
বরং অর্থের অভাব আর
সন্তানের প্রচুর জ্বরের আর্তনাদে গোপাল এমনেই বি সি এস ডাক্তার হয়েগেছে,
সে এখন বনের পাতা
চেনে,,,,,,
ওটা বাটা দিয়ে বড়ি
বানালে জ্বর নাকি সেরে যায়।
গোপালের এখন আর তেমন
রোগ হয়না,,,,,,
বরং রোগ এসে গোপালের
সাথে সেলফি তোলে,,
শিশু হতে মাত্রাতিরিক্ত
শ্রম,,,প্রচুর ঘাম,,ঝর রোদ বৃষ্টির মাঝে মাথায় বোঝা বইতে বইতে যে রোগ গোপালের
শরীরে আসে সে রোগ নিজেই সুইসাইট করে,,,,,
এখানে তো তেমন বিক্ষাত
যাদুঘর নেই,,,,
লেখক বেচারা চিন্তায়
আছে গোপালের দুটি কাঁটা পান্জাবী আর একটা লুঙ্গি একটা গামছা নিয়ে,,,
গোপালের এই পোশাক গুলো
স্বাধীনতা যুদ্ধের গোলাগুলির শব্দ শুনেছিলো ,,,,সেই আমলের,,,
এখনো ভালো আছে তবে শীত
আর গ্রীষ্ম এ পোশাকে আর বোঝা যায় না,সেই ইশাখা আমলের মসৃন কাপড়ের মত ছোট হয়ে
গেছে,,,,
এখনো শেষ হয়নি গোপালের
রং চা, ,,,,
দাড়ি মোছ গুলো দ্বিতীয়
বিশ্ব যুদ্ধের ইংগিত বহন করে
তাই রঙ চায়ের এক টুকরো
আদা গোপালের মোছের নিচে সেচ্ছায় ফাসি তে ঝুলে আছে,,,,
কারা কর্তৃপক্ষ লাশ
মাটিতে নামাচ্ছে না হয়তো সেটা একদিন যাবত ঝুলতে থাকবে,,,,
চা শেষ, ,,,,,,,
গোপাল,,,কত দাদু তোমার
চায়ের দাম
দোকানি,,,,,পাচ টাকা
গোপাল,,,দাদু টাহা
ভাঙতি হইবে
দোকানি,কত পাঁচশো না
হাজার
গোপাল,,,না দাদো
দশটাহার আস্তা নোট
দোকানি,ভিরের মাঝে,,,,
ধুর মেয়া সময় নষ্ট করেন
এইডা আবার আস্তা নোট,,
গোপাল, ,,হয় বাবো
পাঁচ টাহাইদদা কেরাশিন
লমু,,,,,,
কয়দিন যাবৎ কেরাশিন নাই
মাখনের বলে পরীক্ষা
রাইতে না পড়লে বলে পড়া
হয় না
দেওই নামলে খাডে জল পরে
হেকালে এটটু বাতি লাগে
গোপাল কেবল বলছে পাঁচ
টাকার কেরোসিনের ভবিষ্যৎ, ,
গোপাল জানে কেরোসিনের
এই আলো তাকে আর তার পরিবারকে হয়তো একদিন। আলোকিত করবে
আসবে কি? গোপালের সেই
দিন,,,,,,

