অন্যরকম
❑কথারা আজ নির্বাসনে
কাঁটাতারের ঘায়ে
সুখপাখিরা ক্লান্ত দেহে
লুটিয়ে পড়ে পায়ে।
❑
জমাট বাঁধা অভিমানেরা
বুকের মাঝে বাজে
কষ্টগুলো মিছেই কাঁদে
নীল আঁচলের ভাঁজে।
❑
বিশ্বাসেরই শ্বেত দেয়ালে
শ্যাওলা গেছে জমে
মিথ্যে কিছু খুনসুটি আর
মরুর দহনে।
❑
প্রতিশ্রুতির নোনা জলে
হৃদয় হলো ক্ষত
উপচে পড়া দুঃখগুলো
কাঁদায় অবিরত।
❑
মমতার আজ ভরাডুবি
স্বার্থপরের ভিড়ে
ইমোশানের দাফন হলো
ছোট্ট হৃদয় নীড়ে।
❑
স্মৃতিরা সব ফেরারী আসামী অসময়ে ঝড় বৃষ্টি জীবন খাতার প্রতি পাতায় হয় নাটকের সৃষ্টি।
স্মৃতিরা সব ফেরারী আসামী অসময়ে ঝড় বৃষ্টি জীবন খাতার প্রতি পাতায় হয় নাটকের সৃষ্টি।