গওহর পারভীন
❑
শোনো ওগো মোর দয়ালু মাবুদ, তুমি খোদা রহমান,
নিজের রূপেতে গড়িয়াছ নবী তার রূপে এ জাহান।
সেখান হইতে তুলিয়াছ কাদা গড়িয়াছ ইনসান,
বলো ওগো মোর দয়ালু মাবুদ কেবা সেই মহীয়ান?
❑
যার রূপ হ'তে সৃষ্টি এ ধরা কেবা সেই রহমান?
নর রূপে হেরি কঠোর প্রকৃতি কর্মের আহবান
নারীরূপে হেরি- সুধাময় ধরা বলো ও গো সোবহান
ফণির সে মণি ঝঞ্ঝার ডাকে জাগে কার জয়গান?
❑
শস্যের মাঠে যদি ভাসে খোদা তোমার দয়ার নূর
নদীর সুরেলা কল্লোলে যদি তোমার দেয়াই সুর?
বলো কে বা দি'ছে মরুভূ'র জ্বালা সফেদতুষার রাশি
বলো কে বা
ফিরে ঊর্মি সাগরে বজ্র কাহার বাঁশি?
তোমার নূরের অংশ যে ধরা, তাহারই অংশ তুর
কেমনে জ্বলিলো সে নূরের শীলা বলো ওগো হুজুর।
আগুনে যদি না আগুন না জ্বলে পানিতে গলেনা পানি
তোমার নূরেতে তুর জ্বলিয়াছে কেমনে ইহারে মানি?
❑
আদমে গড়িলে রাখিবে বেহেস্তে কেন গড়ি শয়তান?
তাহার সঙ্গে লাগালে দ্বন্দ্ব একি খেলা রহমান?
আদমে যদি গো রখিবে স্বর্গে কেন গড়েছিলে ধরা?
এ কেমন খেলা খেলিছ প্রভূ কেন এ ছলনা করা?
❑
গন্ধম কেন করিলে সৃষ্টি রাখিলে স্বর্গ পুরে-
অপবিত্র যদি রাখিলেনা কেন স্বর্গ হইতে দূরে?
পবিত্র হাতে অপবিত্র গড়ি' কেন কর এ ছলনা
তারচেয়ে বলো তুমি খেলোয়াড় মানুষ তোমার খেলনা।
❑
বিনা আদেশেতে তব ওগো খোদা পত্র নাহি ক' নড়ে
বলো গো দয়াল কার আদেশে মানুষেতে পাপ করে?
কার হুকুমে মানুষের শিরে পুণ্য আশীষ ঝরে,
কার ইশারায় পাপী নর নারী দোজখ বরণ করে?
❑
দু'দিনের তরে এসেছে মানুষ ধরণীর মেহমান
হৃদয়াসনে বসি' আছে তার কে বা সেই সোবহান?
যার ইঙ্গিতে নর ভোলে পথ কেবা সেই মহীয়ান?
জবাব দাও গো দয়ালু মাবুদ- তুমি কোন রহমান?

Merkur 34C Review | DCCasino
ReplyDeleteMerkur kadangpintar 34C is one of the best all-round wet-shaving products deccasino in the 샌즈카지노 market, one of the best all-round wet shaving products out there, the Merkur 34c.