মনিরা ইসলাম
---------------
আমি কেন পারিনা
সময়ের স্রোতে গা ভাসাতে
দিব্যি হেসে বদলে যেতে
রঙের দুনিয়ায় রঙিন হতে।
কেন পারিনা অভিনয় টা
বদলে ফেলে রাস্তাটাকে
কেন পারিনা মিথ্যে কে
লালন করে মেকি হাসতে।
ভালোবাসা কে পুঁজি করে
আঁকি যে মুখ মনের গভীরে
কেন সে মুখ পারিনা
ভুলতে।
কেন পারিনা হতে তোমার
মতো
কেন বুকের ভিতর এমন
ক্ষত
কেন এমন রক্ত ক্ষরণ
অবিরত
তুমি তো রয়েছ দিব্যি
ভালো
সময়ের স্রোতে গা
ভাসিয়ে।
আমি কেন পারিনা হতে
তোমার মতো
সময়ের স্রোতে গা ভাসাতে
দিব্যি হেসে বদলে যেতে
মহুয়ার নেশায় বুদ হতে।
-------------------------------------------
(পাণ্ডুলিপি সংরক্ষিত)
রচনা কালঃ ২১/১২/২০২১
সিরাজগঞ্জ।
