রীনা আক্তার
❑
বসন্ত সুন্দর যেমন ফুলের পরশে,
মন সুন্দর হয় প্রেমের আবেশে।
রাত সুন্দর যেমন চাঁদের জোসনায়
জীবন সুন্দর হয় প্রেমের একাত্বতায়।
❑
নদী সুন্দর যেমন সাগরের টানে,
ভালবাসা সুন্দর হয় মনের আকর্ষনে।
প্রকৃতি সুন্দর হয় না নিস্তব্ধতায়,
ভালবাসা বিলীন হয় স্বার্থপরতায়।
❑
প্রতারণা সুন্দর যেমন মিথ্যার ভূবনে,
ভালবাসা জয়ী হয় দুটি মন এক হলে।
সব বাধা দুর হয় সাহস আর মনোবলের কারনে,
সেই সাহস সঞ্চিত থাকে প্রকৃত ভালবাসার মাঝে।
❑
সব কিছুকে নিয়ে ছলনা হলেও
ছলনা সুন্দর হয় না ভালবাসাকে নিয়ে।
কারন -----
ভালবাসা স্বর্গ থেকে এসে
স্বর্গে যায় চলে।।
