ADS

আকর্ষণীয় চেহারা ধরে রাখতে যে ৫টি কাজ অবশ্যই করবেন


আকর্ষণীয় চেহারা ধরে রাখতে যে ৫টি কাজ অবশ্যই করবেনঃ

 

সুন্দর এবং আকর্ষণীয় চেহারা আমাদের সবার কাছেই এক কাংখিত বিষয়। এক্ষেত্রে  নারীরাবিশেষ  করে সবসময়ই চান নিজেদেরকে আকর্ষণীয় করে মেলে ধরতে। আর জ্জন্য নারীরা অনেক সময়ই নানান প্রসাধনী ব্যবহার করে থাকেন তারা।আপনি যতই প্রসাধনী যতই ব্যবহার করুন না কেন না কেন,আপনাকে  বিশেষ কিছু নিয়ম মেনে চলতেই হবে। তাহলেই আপনিও হতে পারেন একজন সুন্দর, সতেজ আকর্ষণীয় চেহারার অধিকারী। কাজেই সতেজ সুন্দর এবং আকর্ষণীয় চেহারা পেতে চাইলে মেনে চলুন এই পাঁচটি পরামর্শ।

(১) নিয়মিত ঘুমানঃ

নিজেকে সতেজ রাখতে যত যা- করেন না কেন ঘুমের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। দিনে অন্তত আট ঘন্টা নিয়মমাফিক আপনাকে ঘুমাতেই হবে। মূলত এই সময়টাতেই শরীর কার্যকর অর্থে বিশ্রাম পায়, এবং ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ পুনঃগঠনের কাজও হয় এই সময়েই। প্রতিনিয়ত নিয়ম করে ঘুমালে চোখের নিচের কালো দাগ এবং চামড়ায় বয়সের ছাপ পরা দূরে থাকবে বহুদিন।

(২) নিয়মিত খাবার খানঃ

অনেকে মনে করেন ডায়েট করা মানেই খাবার  কম খাওয়া, আসলে ডায়েট করা মানেই কিন্তু কম খাওয়া নয়। বরং ডায়েট করতে হতে হবে পরিমিত। আরেকটু সহজ করে বললে খাবার খেতে হবে নিয়ম করে। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে তাজা ফলমুল এবং সবজি। আর এসব খাবার প্রাকৃতিকভাবে আপনার ত্বককে সতেজ রাখবে। সেই সাথে তেল জাতীয় খাবার পরিহার করার চেষ্টা করুন। সানিকে বলা হয় স্মল পয়জন অর্র্থাৎ চিনি আপনার দেহে বিষের মত কাজ করে। কাজেই চিনি লবণ সমৃদ্ধ খাবার একেবারে কমিয়ে গ্রহণ করুন।

(৩) প্রতিনিয়ত শারীরিক ব্যায়াম করুনঃ

অনেকেই শারীরিক ব্যায়াম করতে চান না। কিন্তু শারীরিক ব্যায়াম আকর্ষণীয় ত্বক তো অবশ্যই বরং পুরো শরীরের জন্যই এটি অত্যাবশ্যকীয়। অ্যারোবিক্স, ইয়োগা, জগিং কিংবা হাঁটা; প্রতহ্য নিয়ম করে অন্তত একটি আপনাকে করতেই হবে। নিয়মিত ব্যায়াম শরীরের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিনজাত পদার্থ বের করে দেয়। সুতরাং অল্প দূরত্বে গাড়িতে না গিয়ে হেটে যাওয়া এবং লিফটের বদলে সিড়ি ব্যবহার করার মধ্যে দিয়ে শুরু করতে পারেন আপনার প্রতিনিয়ত শারীরিক ব্যায়াম।

(৪) আপনার ত্বকের ধরণ  সম্পর্কে ধারণা রাখুনঃ

আপনার মুখমন্ডলের ত্বক সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। আপনার ত্বক কি তেলতেলে, শুষ্ক নাকি মিশ্র ধরণের সেটি জানা থাকলে সেই অনুযায়ী প্রসাধনী নির্বাচন করতে পারবেন আপনি। আপনি যে প্রসাধনী ব্যবহার করছেন তা আপনার ত্বকের সাথে যেন মানানসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটি কথা বলি, যেমন ধরুন আপনার ত্বকের জন্য কোন সাবান উপোযগী? এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আপনার কাছে যেই  সাবানের গন্ধ সবচেয়ে বেশি ভাল লাগবে মনে রাখবেন সেই সাবানই আপনার ত্বকের জন্য উপোযগী।

(৫) পানিকে আপনার বেস্টফ্রেন্ড বানানঃ

সুস্থ, সবল, সতেজ আর সুন্দর ত্বকের জন্য মনে রাখবেন পানির কোন বিকল্প নেই। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেই হবে আপনাকে। নিয়মিত পানি পান করলে  আপনার ত্বকের কোষগুলোকে সতেজ রাখবে। এছাড়াও এটি মেটাবলিজম রেট বাড়িয়ে খাদ্য পরিপাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা দিনে অন্তত চার লিটার পানি পান করার পরামর্শ দেন। মনে রাবেন পানির ওপর নাম জীবন। সুতরাং বেশি করে পানি খান, সুস্থ থাকুন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা