ADS

অনুভবে আছ তুমি ❑ মমতা পাল

অনুভবে আছ তুমি

মমতা পাল

 

ভিতরটা পুড়ে খাঁক হয়ে গেছে

 সে শুধু তোমার বিহনে........

 তুমি তো জানোনা নীল......

আমার ভুবনটা আজ বড্ড এলোমেলো।

কেবলই আঁধার আর আঁধার -----

শূণ্যতায় ঘেরা.....

জোৎস্নার লেশমাত্র নেই এতটুকু.....

ভেঙে গেছে আমার সাধের ঘরবাড়ি।

চোখের ভাষা কি বোঝ নীল!

দেখবে সেখানে সাজানো আমাদের সংসার

টুকটাক খুনসুটি, আর অভিমান।

তোমার পরশে আজ দেখলাম

অরণ্যের চোখ জুড়ানো সবুজের সমারোহ,

একটু উত্তাপ নিঃশ্বাসের বাঁধনে তোমায় খুঁজে নিলাম আবারও....

ভেজা ভেজা ঠোঁটদুটো তোমার উঠোনে শব্দহীন আনমনা।

সে শব্দ ভাসে তোমার নীল স্রোতে---

সত্যিই কি ফিরে এলে নীল!

তোমার ভেজা আলিঙ্গনে গৃহস্থালির একটুকরো সুখ আজও খুঁজি তেমন করে

যেমনটা খুঁজেছিলে তুমিও।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা