ADS

বন্ধু ❑ মোহাম্মদ সহিদুল ইসলাম

বন্ধু,
মোহাম্মদ সহিদুল ইসলাম
বন্ধু,
আমি জানি তুই অনেক ব্যস্ত মানুষ,
সন্তান-সংসার, চাকুরী
এবং গুরুত্বপূর্ণ বিষয় মেইনটেইন করে
১ মিনিট সময় বের করা
তোর জন্য অনেক কষ্টের।
এর মধ্যেও তুই আমাকে কল করে
অনেক সময় দিয়েছিস,
এর ঋণ শোধ করার সামর্থ আমার নাই।
আমার মধ্যে একটা অনুশোচনা কাজ করতেছে,
এই যে তুই আনাকে সময় দিচ্ছিস,
এটা তুই আমার মুখের দিকে তাকিয়ে,
তোর নিজের হৃদয়ে নিজেকে আঘাত করে,
আমাকে কল দিচ্ছস।
আমি তো তোকে আঘাতে আঘাতে
জর্জরিত করার জন্য ভালবাসিনা।
কাজেই তুই আমাকে কল দিয়ে নিজেকে আঘাত দিস না,
কেন তুই আমার জন্য সময় নষ্ট করবি?
কেন তুই আত্মঘাতী কষ্ট নিবি?
তোর আত্মাকে আর কষ্ট দিস না বন্ধু।
তুইও তো রক্তে মাংসে গড়া একজন মানুষ,
তোরও মন আছে,
সেই মনেরও চাওয়া-পাওয়া আছে,
তোর মন এবং তুই যেভাবে ভাল থাকতে চাস,
দোয়া রইলো,
আল্লাহ তোকে সেভাবেই ভাল রাখুক।
আমি তোর মনের উপর চাপ সৃষ্টি করে,
তোকে অনেক কষ্ট দিয়েছি,
এটা আমার নেহায়েত অন্যায়।
আমি আমার চাওয়া-পাওয়াকে সেক্রিফাইস করলাম,
তোর সুখের কাছে তোকে সমর্পণ করলাম।
তোর কাছে আমি হেরে গেলাম।
আমি হার মানলাম।
কেউ হারবে কেউ জয়ী হবে,
এটাই বিধাতার নিয়ম,
আমি হেরে গেছি,
অর্থাৎ আমি হার মেনেছি,
তোকে আর পরাজয়ের চিন্তা নিতে হবে না,
তুই সুখে থাকলে
সে পরাজয়েও আমি শান্তি পাবো,
আর এজন্যই তোর কাছে আমি হারবো,
বারবার হারবো
লক্ষবার হারবো
কোটিবার হারবো,
কারণ এ হারে যে আমার আত্মগর্ব আছে,
আত্মগরিমা আছে।
বন্ধু,
যদি কভু দেখিস, তোর দুয়ারে কোন এতিম অনাহারী,
খাবারের জন্য হাত পাতছে,
হয়তো তুই তার জন্য ১মিনিট সময় ব্যয় করে,
ঐ এতিমের মুখে কিছু তুলে দিবি।
ঐমতো তুই একজন এতিম হিসেবে
আমাকে ১ মিনিট সময় ব্যয় করে
১টা ম্যাসেজ দিস,
আর ও হ্যাঁ এটা কিন্তু অবশ্যই কোন
বন্ধুত্বের দাবী নয়,
ভিক্ষুককে ভিক্ষা দেয়া যেমন নৈতিক দায়িত্বে পড়ে,
ইচ্ছা হলে তুই ভিক্ষা দিতেও পারিস
আবার ইচ্ছা না হলে না'ও দিতে পারিস।
কাজেই এটাও যদি মনে করিস সম্ভব না,
তাতেও আমি সন্তুষ্ট,
কারণ আমি তোকে নিঃশর্ত এবং
নিঃস্বার্থভাবে ভালবাসি।
আমি চাই না
আমার জন্য তোর হৃদয়ে বিন্দু পরিমান
কষ্টের আঘাত পড়ুক।
ভাল থাকিস বন্ধু
অনেক অনেক ভাল।
🙏

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা