ADS

নাগরিকত্ব ❑ মনিরা ইসলাম




নাগরিকত্ব

মনিরা ইসলাম

----------

যদি কোন দিন

তোর শহরের নাগরিকত্ব চাই

দিবি কি আমায়?

নাকি অভিবাসী ভেবে ফিরিয়ে দিবি আমায়

ধর, যদি কোন দিন

মুখোমুখি বসিবার হয় সাধ

আবদারে কাটাতে চাই নির্ঘুম একটি রাত

ধোঁয়া উঠা কফির কাপে ঠোঁট রেখে

শুধু চোখে চোখ রেখে হয় নিশি ভোর

পারবি কি রাখতে এমন আবদার?

যদি দেখা হয় কোন ঝুম বৃষ্টি বেলায়

যদি ভিজতে চাই তোর সাথে

কিংবা যেতে চাই লং ড্রাইভে

অবলিলায় হাতটি কি ধরবি আমার

রাখতে পারবি এমন খেয়ালি আবদার?

ধর, আজ থেকে দশ বছর পর

বয়সের ভারে নুয়ে যাওয়া শরীর নিয়ে

ফিরতে চাই তোর কাছে

জীবনের শেষ কয়টা দিন কাটাতে চাই একসাথে

পুরনো স্মৃতির এ্যালবামে চোখ রেখে

নতুন কোন গল্প লিখতে চাই

সেই অনুমতি দিবি কি আমায়

কাঁপা কাঁপা হাতে ধরবি কি কলম একসাথে

নাকি অভিবাসী ভেবে ফিরিয়ে দিবি আমায়?

ধর, যদি কোন দিন শীতের রাতে

দেখা হয় তোর সাথে কিংবা যদি

একটু উষ্ণতার খোঁজে ফিরে আসি তোর কাছে

সেই প্রথম দেখা প্রেমিকের মতো

আবেগে জড়িয়ে ধরবি কি আমায়?

ধর, যদি রাত্রি দ্বিপ্রহরে হাঁটতে চাই তোর সাথে

কিংবা তোকে পেতে চাই জীবনের অবেলায়

নাগরিকত্ব না হোক যদি তোর হৃদয়ের বন্দরে

আমার জীবন তরী খানি ভিড়াইতে চাই

নিরদ্বিধায় মেনে নিবি কি এমন আবদার?

ধর, সত্যিই যদি কোন দিন

তোর শহরের নাগরিকত্ব চাই

দিবি কি আমায়?

নাকি অভিবাসী ভেবে ফিরিয়ে দিবি আমায়?

---------------------------

(পাণ্ডুলিপি সংরক্ষিত)

রচনা কালঃ ২৮/১২/২০২১

সিরাজগঞ্জ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা