ADS

ভালোবাসার প্রায়শ্চিত্ত ❑ রীনা আক্তার



ভালোবাসার প্রায়শ্চিত্ত

রীনা আক্তার

 

একাকী আমি বসে আছি নির্জন সেমিনারে,

শধুই একা, নিঃস্বাস টুকু থেমে যাচ্ছে স্তব্ধতায়।

তুমি আসবে বলেই কলেজে এসেছি

আসবে বলেই ইচ্ছে করে প্রাইভেট পড়ি

তুমি কেন এত নিষ্ঠুর

আসোনি আমার কাছে করোনি দেখা।

 

নির্জন এই ছোট্ট কুটিরের দরজা জানালা বন্ধ,

বসে আছি আমি শুধুই একা তোমারই তরে ব্যস্ত।

তুমি কি বুঝো না তোমার অদর্শনে

হয়ে যাই আমি উন্মাদ,

তোমারই জন্য আমার যত আয়োজন

করে দিও না আমায় উৎখাত।

 

কাছে আসার ফুসরত না পেলেও

দূর থেকে কারো ইশারা,

ভালোবাসা দিয়ে হৃদয়টাকে আমার

করে দাও বার বার উতলা।

বুঝিনি আমি তুলনাহীন ভালোবাসা এতই কষ্ট

তাই তো আমি করে যাচ্ছি শুধু

বার বার নিজেরই ভালবাসার প্রায়শ্চিত্ত।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা