ADS

নবিজি (সা.) : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী





নবিজি (সা.) : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী

সিরাত অধ্যয়নে অনন্য সংযোজন

 

বই : নবিজি (সা.) : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী

রচনা : ড. রাগিব সারজানি

ভাষান্তর : আবদুন নুর সিরাজি, আম্মার মাহমুদ, মুহাম্মদ রোকন উদ্দীন

সম্পাদনা : নেসারুদ্দীন রুম্মান

নিরীক্ষণ : মাহদি হাসান ও শাহাদাত চৌধুরী

প্রকাশক : মুহাম্মদ পাবলিকেশন

প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না

পৃষ্ঠা : ৬০৮

মূল্য : ৭২০ টাকা

যোগাযোগ : ০১৯১১ ১৩৩ ২৫১

 

রাসুল (সা.) পৃথিবীবাসীর জন্য উত্তম আদর্শ ও অনুসরণীয় ব্যক্তি। তিনি অমুসলিমদের কাছেও আদর্শ ছিলেন। তাঁর জীবনীর ওপর মিশরের কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে আহ্বান করা হয় সিরাতবিষয়ক গবেষণাপত্র। বাছাইপর্ব শেষে প্রাথমিকভাবে বিভিন্ন ভাষায় রচিত ১৮০টি গবেষণাপত্র নির্বাচিত হয়। সেই গবেষণাপত্রগুলোর মধ্য থেকে প্রথম স্থান অর্জন করে ‘উসওয়াতুল লিল আলামিন’ নামক পা-ুলিপি। সিরাতের ওপর ড. রাগিব সারজানি রচিত এই গবেষণাপত্রটি এতটাই অসাধারণ ছিল, পরিচালনা পর্ষদ প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বাতিল ঘোষণা করে দেয়। কেননা অন্য কারও গবেষণাপত্রই গুণে-মানে সারজানির গবেষণাপত্রের কাছাকাছিও যেতে পারিনি। রাসুল (সা.) এর জীবনীকে নতুন আঙ্গিকে উপস্থাপন করে আরব বিশ্বের প্রসিদ্ধ এ গবেষক তাক লাগিয়ে দেন সারা বিশ্বে। দেশ-বিদেশে সুনাম কুড়ায় তাঁর রচিত পা-ুলিপিটি। রুচিশীল ও অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান মুহাম্মদ পাবলিকেশন বিশ্ববরেণ্য এ লেখকের প্রসিদ্ধ এই গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশ করেছে। সাবলীল ও সহজবোধ্য উপস্থাপনায় ‘নবিজি (সা.) : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ নামে বইটির অনুবাদ করেছেন আবদুন ?নুর সিরাজি, আম্মার মাহমুদ, মুহাম্মদ রোকন উদ্দীন।

 

নেসারুদ্দীন রুম্মান সম্পাদিত গ্রন্থটি মূলত তিনটি অধ্যায়ে বিন্যস্ত। প্রতিটি অধ্যায়ে রয়েছে বিভিন্ন শিরোনামে অসংখ্য পরিচ্ছদ। প্রথম অধ্যায়ে মানুষ হিসেবে রাসুল (সা.) কেমন ছিলেন এবং সত্যতা, দয়ার্দ্রতা, সুমিষ্ট আচরণ, সুরভিত আখলাক ইত্যাদিসহ তাঁর চারিত্রিক মাধুর্যের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে ঐতিহাসিক মোজেজা, আধ্যাত্মিক মোজেজা, ইত্যাদিসহ রাসুল (সা.) এর নবুয়তের দলিলগুলো উল্লিখিত হয়েছে। তৃতীয় অধ্যায়ে অমুসলিমদের সঙ্গে রাসুল (সা.) এর আচরণ কেমন ছিল এবং বইটির শেষাংশে আলোচিত হয়েছে রাসুল (সা.) সম্পর্কে বিভিন্ন ধর্মের মনীষীদের মতামত। সর্বোপরি এই ব্যতিক্রমধর্মী গ্রন্থটিতে রাসুল (সা.) এর সর্বোত্তম চরিত্রকে অঙ্কন করা হয়েছে অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায়।

 

আবুল ফাতাহ মুন্নার আঁকা প্রচ্ছদে আবৃত বইটির নান্দনিক পৃষ্ঠাসজ্জা ও লেখার ফন্ট এবং বানানের নির্ভুলতা প্রশংসনীয়। গ্রন্থটির সূচিপত্র এমনভাবে সাজানো হয়েছে, সার্বিক বিষয়বস্তু সম্পর্কে একলহমায় ধারণা পাওয়া যায়। মুসলিম উম্মাহকে রাসুল (সা.) এর জীবনের সব খুঁটিনাটি এবং বৈশিষ্ট্যগুলো জানাতে গ্রন্থটি বেশ বলিষ্ঠ ভূমিকা রাখবে। গ্রন্থটিতে যেভাবে ধারাবাহিকভাবে রাসুল (সা.) এর জীবনের সব দৃশ্যপট সম্পর্কে আলোচনা করা হয়েছে, এমন পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ বাজারে দুর্লভ। মাহদি হাসান ও শাহাদাত চৌধুরীর নিরীক্ষণে প্রকাশিত বইটির প্রতিটি আলোচনা কোরআন-সুন্নাহর আলোকে প্রামাণিক বিন্যস্ত হয়েছে, যা পাঠকের পড়ার আগ্রহ বহুগুণে বাড়িয়ে দেবে। রাসুল (সা.) কে জানার জন্য সিরাতের বিকল্প কিছু নেই। তাঁকে আমরা চোখে দেখিনি। কিন্তু তাঁর জীবনী নিয়ে অসংখ্য সিরাত রচিত হয়েছে। রাসুল (সা.) এর জীবন মানে এক বিশাল সমুদ্র। এরপরও যারা সত্যিকারার্থে রাসুল (সা.) এর চলাফেরা, তাঁর মহানুভবতা, ত্যাগ-মাহাত্ম্য তথা উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যসহ সোনালি যুগের ঘটনাপুঞ্জ নিজের ভেতর প্রতিফলন ঘটাতে চান, নিঃসন্দেহে বইটি তাদের জন্য অনন্য এক পাথেয়।

 

হমুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা