ADS

বিদায় বছরে ❑ মমতা পাল

বিদায় বছরে

মমতা পাল

 

বছর শেষে কিইবা পেলাম   

      কিইবা হারিয়ে গেল

হিসাবের খাতা খুলে দেখি আজ

   সবটাই এলোমেলো

 

ধৈর্যের  পরীক্ষাতে বুঝি

   হেরে গেছি অবশেষে

উপেক্ষার  প্রহরগুলো

   দহন করেছে হেসে

 

না পাওয়ার যন্ত্রনাগুলো

    বুকের গভীরে বসে

নিশিদিন মোরে ক্ষত করেছে

    প্রলয়ের হাসি হেসে

 

ক্লান্ত আমি নিজের কাছে

  নিঠুর আঘাত সয়ে

জীবন থেকে পালাতে পারিনা

   শত অপবাদ নিয়ে

 

সবাই আমায় উপহাস করে

  ভুল বুঝে দূরে গিয়ে

কত শত অভিনয় করি

  কান্না থামাতে গিয়ে

 

মান অভিমান নেই কিছু আর

  ভাবিনা অতীত নিয়ে

বেশ সুখে আছি বেশ ভালো আছি

   দু'হাতে বিদায় দিয়ে

 

আমার আমিকে নিয়েছি খুঁজে

   আমারই মতো করে

বুকের জমানো কষ্টগুলো

    গিয়েছে অনেক দূরে

 

সব হারিয়ে আজও আমি

   নতুন আমাকে খুঁজি

তোমরা না হয় তোমাদেরই মতো

   খুঁজে নিও অনুভূতি

    ৩১/১২/২০২১

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা