ADS

ফিরিয়ে যদি দাও ❑ রীনা আক্তার


ফিরিয়ে যদি দাও

রীনা আক্তার

 

ফিরিয়ে যদি দাও কখনো

শূন্য করে এমন

শুন্য সে তো থাকবে না কখনো

ভরে যাবে শত আঘাতের আগুন


ফিরিয়ে যদি দাও কখনো

শূন্য করে এই ক্ষুদ্র মনের ভালোবাসা

নিরাশার হতাশায় ডুকরে ডুকরে

কাঁদবে শত আশা


ভালবাসার প্রতিদান ভালোবাসা না হলেও

কষ্ট হয় জানি, সেই কষ্টের মাঝ থেকে 

তিল তিল করে

খুজে লইবো তোমাকেই আমি। 

স্পর্শটুকু ভুলে যেও তুমি

প্রিয়ার স্পর্শের ছলে।


প্রিয়-হারা আমি বেদনায় কাতর

বেঁচে থাকবো আমি তোমারই স্মৃতি নিয়ে।

থামিয়ে যদি দাও কখনো আমার চলার গতি

ছাই হয়ে যাবে এমন, চূর্ণ-বিচূর্ণ হবে বুক

পৃথিবীতে বেঁচে থাকা হয়ে যাবে অনর্থক।

তবুও থমকে দাঁড়াবো, পিছু তাকাবো না,

কারণ

তোমারি সুখেইতো আমি মানুষ সুখ। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা