ADS

অস্তিত্বে তুমি ❑ মনিরা ইসলাম


অস্তিত্বে
 তুমি

মনিরা ইসলাম

০৪/০১/২০২২

--------------------------------------------------------------

রোদ্দুর,

খোলা আকাশ টা ভীষণ ভাবে টানে আমায়

কেন যেন মনে হয়  আকাশ টার মতোই

তুমি আগলে রেখেছ আমায়

রোদ্দুর বলতে পার কতটা

প্রেম থাকলে প্রেমিক বা প্রেমিকা হওয়া যায়

কতটা ভালোবাসলে তুমি বুঝতে পারবে

ভালোবাসি তোমায়?

রোদ্দুর তুমি যাকে মেঘ বল

আমি তাকে আশীর্বাদ বলি

কারণ এক আকাশ মেঘ নিয়ে

প্রথম এসেছিলে তুমি

হালকা ঝিরিঝিরি বৃষ্টির মতো

আমার অস্তিত্বে মিশে গেলে তুমি

আমার প্রকৃতি নতুন রূপ পেল

কত চন্দ্র ভুক অমানিশি কেটেছে তোমার অপেক্ষায়

কত পাণ্ডুলিপি রচিত  হয়েছে বিরহী বর্ণমালায়

এক একটা দিন মনে হয়েছে সহস্রাব্দের পথ

রাত্রি গুলো কেটে যেত হুতোম প্যাঁচার চোখে চোখ রেখে

সহসা তোমার চোখে যখন চোখ পড়লো

আফিমের নেশার মতো ডুবে গেলাম

অস্তিত্বে একটা টান অনুভব করলাম

অনুভূতি টা ঠিক বলতে পারবো না

কিন্তু এটুকু বুঝতে পারলাম তোমার সাথে

আমার জন্ম জন্মান্তরের অদৃশ্য বন্ধন আছে

নিশ্বাসের সাথে যেমন প্রশ্বাসের মিল

রাত্রির সাথে যেমন অন্ধকারের মিল

অলির সাথে যেমন বকুলের মিল

তেমনি কোথায় যেন তোমার সাথে আমার মিল

কত রাগঅভিমান কত কথার খুনসুটি

কতবার রাস্তা টাকে বদলে ফেলতে চেয়েছি

কিন্তু তখনই বুঝতে পেরেছি

আমার অস্তিত্ব জুড়ে রয়েছ তুমি

তুমি ছাড়া আমি এক বিরান মরুভূমি।।

---------------------------------------------------------

(পাণ্ডুলিপি সংরক্ষিত)

সিরাজগঞ্জ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা