ADS

হৃদয়ের আকুতি ❑ রীনা আক্তার


হৃদয়ের আকুতি

রীনা আক্তার

 

চলে যদি যাবে তুমি অনেক দূরে

জানি তুমি কষ্ট পাচ্ছ আমার মত

আমার নিঃসঙ্গ দিনগুলো তোমাকেই খুঁজবে বারবার

যেখানেই যাব, তোমার স্মৃতিগুলো

উপহাস করবে আমার একাকিত্বকে

রাতের নির্জনে সবাই যখন ঘুমিয়ে যাবে

তখন তোমাকে খুব দেখতে ইচ্ছে করবে,

ইচ্ছে করবে তোমাকে অনেক কাছে পেতে

তখন আমি কি করবো বলো

কাছে পাওয়ার অবান্তর প্রত্যাশা

দেখতেও পারবো না হৃদয় ভাঙলে।

 

চলে যাবে, তুমি অনেক দূরে-

আমার বেঁচে থাকার আশ্বাস দিয়ে যেও তুমি

বিছানায় পড়ে কেঁদে কাটানোর

নিষ্ঠুর সময় গুলো দুর করে দিও। 

 

আমি ভুলে যেতে চাই তোমার স্পর্শ,

দূরে থাকতে চাই তোমার স্মৃতি থেকে

মুক্তি পেতে চাই তোমার ঐ

চুম্বকের মত ভালোবাসা থেকে।

অথচ আমি কিছুই করতে পারিনা

কারণ - তোমার ভালোবাসা, আমার হৃদয়ে

যুগ যুগের নিষ্ঠার ফল।

হৃদয়ে এক অদৃশ্যমান চিহ্ন

 

দূরেই যদি চলে যাবে তুমি, তবে কসাইয়ের মতো

হৃদয় টাকে কেটে ফেলো আমার

মুক্তি দাও আমাকে তোমার ভালোবাসা থেকে

কারন, তোমাকে ছাড়া আমার

বেঁচে থাকা হয়ে যাবে জীবন্ত সমাধি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা