হায়রে কবি হায়রে পাঠক!
মমতা পাল
এত বেশি কবির ভীরে
আসল কবি নাই
কে পড়ে ভাই কার কবিতা
সময় কারও নাই।
হাজার গ্রুপ হাজার কবি
পাঠক কোথায় পাই!
সাপ লুডুর এই খেলাতে
পাঠক শূন্য তাই।
জয়ের নেশায় মত্ত তারা
হুঁশ যে তাদের নাই
রাত পোহালেই হাজার হাজার
সম্মাননা চাই।
কি যে লেখে সেই জানে
বড্ড কঠিন ভাষা!
ভাবখানা তার এমন যেন
পাঠক পাবে খাসা!
হাজার গ্রুপ চলছে এখন
হাজার কবির পিছে
সত্যিকারের পাঠক তাই
পালিয়ে যেন বাঁচে।
এ প্রতিযোগিতা ও প্রতিযোগিতা
সব যে দখল তার
মাথামুণ্ডু কি যে লেখে!
হিসাব মেলা ভার।
বিরামহীন লিখছে তারা
বড্ড খুশির সাথে
কমেন্টের ধার ধারেনা
উঠছে কবির জাতে।
ইনবক্স আর প্রোফাইলে
হিসাব নিকাশ নাই
সম্মাননা দেখলে জাগে
লেখার ইচ্ছেটাই।
বড্ড নীরব পাঠক এখন
বলবে কি আর ভাই
খ্যাতির মোহে লিখছে তারা
আবোল তাবোল তাই।
আসল কবি আসল পাঠক
কোথায় গেলে পাই?
খুঁজতে গেলে কেবলই
কান্না মেলে তাই।
হায়রে কবি হায়রে পাঠক
তুলনা যে নাই
লেখ কম পড় বেশি
তবেই কবি ভাই।
