মেঘরাজা আর মেঘবতীর গল্প
মমতা পাল
মেঘরাজা আজ ভারী খুশি
মেঘবতী কন্যার সাথে তার আর চুলোচুলি নেই,
ঝগড়াঝাঁটি নেই,নেই অভিমান আর খুনসুটি ও।
সে এখন বেশ শান্তিতে।
একটা মুক্তির হাওয়া তার সমস্ত হৃদয় জুড়ে।
সামনে বসন্ত বরণ-------
হাজার ও প্রোগ্রাম তার!
অষ্টসখীদের নিয়ে হোলি খেলা, ঝুলন খেলা,
আবীরে আবীরে হৃদয় রাঙানো
আরও যে কত কি!
এখন কি আর মেঘবতী কন্যাকে মনে রাখা সম্ভব তার!
মেঘরাজা চুপি চুপি হাসে আর ভাবে সত্যিই
মেঘবতী কন্যা বড্ড সরল আর বোকা।
তা না হলে অমন সুখের সংসার ছেড়ে
তার মত বাউন্ডেলে ছন্নছাড়াকে মন দেয়!
আর ওদিকে মেঘবতী কন্যা কেবলই কাঁদে-----
প্রতীক্ষায় থাকে----
কখন আসে কখন আসে তার মেঘরাজা!
কখন খুলে বলবে তার মনের কথাগুলো।
প্রজাপতির পাখায় পাখায় ঝরবে ফুলের রেণু
বসন্তের মাতাল হাওয়ায় তার মনের বাগান উঠবে দুলে
নীল অপরাজিতার নীলে নীলে রোদের লুকোচুরি খেলায়
তার কেশগুলো উড়বে চৈতি হাওয়ার মতো।
শুধু এদিক চায় আর ওদিক চায়-----
কত যে কল্পনা তার!----
গোলাপি অধর খানা বার কয়েক কেঁপে ওঠে
চোখমুখে রক্তিম আভা----
শরৎ রানী তার ছোট্ট বেলার সই
ভারী চটপটে আর বুদ্ধিমতী
মেঘবতী কন্যার কষ্ট তাকে ব্যথিত করে।
সে তো জানে মেঘরাজা ভারী দুষ্টু,
চোখের পলকে পলকে তার রূপের পরিবর্তন।
কখনও কখনও শীত রাজাকেও মেঘবতী স্বাক্ষী মানে।
খুলে বলে দুঃখের কথাগুলো
শীত রাজা মাঝেমধ্যে বড্ড রাগ করে,
সম্পর্ক রাখবেনা বলে হুমকি ও দেয়
কিন্তু পরক্ষণে তার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারেনা।
এদিকে হৈমবতী ও বর্ষা রানী তার দুটো বোন ও বটে।
সবাই মেঘরাজা সম্পর্কে তাকে সাবধান করে দেয়।
কিন্তু মেঘবতী কন্যা নাছোরবান্দা.....
সে এবার মেঘরাজাকে দেখেই ছাড়বে-----
বেশ আটসাঁট করে নিজেকে বাঁধে
মুখের উপর বলেও দেয় অনেক কিছু-----
সহ্যের বাঁধ তার ভেঙ্গে গেছে।
এখন নিজেকে সত্যিই পরিবর্তন করবে সে।
আর ভাববেনা মেঘরাজার কথা।
কিন্তু সে সেতো সাময়িক!
দু'দিন পরে তার ভারী কান্না পায়
মেঘরাজার জন্য তার ভিতরটা আকুলি বিকুলি করে
কিছুই ভাল্লাগেনা তার----
বেশ তো ভালই ছিল আগের সেই খুনসুটিগুলো!
এর কাছে ওর কাছে কেবলই নালিশ
তারপর কেঁদে কেটে একাকার!
একফোঁটা তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার।
না না সে কিছুতেই পারবেনা মেঘরাজাকে ভুলে থাকতে!
দ্বারস্থ হয় শরৎরানীর
খুলে বলে সব কথা।
শরৎ রানী কেবলই হাসে
কি আর বলবে তাকে
তারচেয়ে এই ভালো সে তার মতো শান্তিতে থাকুক।
আবারও খুনসুটি, আবারও অভিমান---
শীতরাজাও মেনে নেয় সব
সাথে হৈমবতী আর বর্ষা রানীও
বাগেরহাট

Play Casinos Near DC (2021) - Mapyro
ReplyDeleteFind the 안산 출장안마 best casinos 밀양 출장안마 with free WiFi in 보령 출장안마 your city! Find 안양 출장마사지 your favorite 경상남도 출장샵 slots, table games and live dealer games near you.