ADS

মানুষ ঠেকে শিখে আর ঠকে ও শিখে ❑ শামসুন ফৌজিয়ার

মানুষ ঠেকে শিখে আর ঠকে ও শিখে।

মানুষ ঠেকে শিখে আর ঠকে ও শিখে। চলার পথে সব সময় যে উইন করতে হবে তা না, মাঝে মাঝে ঠকা খাওয়া ও ভালো। ছোটখাট উপকারগুলো কজনই মনে রাখে ? তবে উপকার ত উপকারই আর সেটা ছোট হোক বড় হোক মনে রাখা ভালো, কৃতজ্ঞতা প্রকাশ করা আরো ভালো।অকৃতজ্ঞ হওয়া যাবেনা। উপকার করে সেটা সদর্পে বলে বেড়ানো উপকারকে খাটো করে দেয়। সকল ভালো কাজের ফল মিষ্টি এবং উপকার তার মধ্যে অন্যতম। শুধু আর্থিকভাবে উপকারই উপকার নয়, সেটা হতে পারে ভালো উপদেশ,কারো খারাপ সময়ে পাশে থাকা, অসুস্থের সেবা করা, একটু মিষ্টি করে কথা বলা, কারো মুখে হাসি ফোটানো এরকম অনেকভাবেই উপকার করা যায়।

যারা ঠকায় তারা নিজেকে চালাক ভাবতে পারে, সাময়িক ভাবে পরিতৃপ্ত হতে পারে কিন্তু চূড়ান্তভাবে কখনো নয়।কারো দূর্বলতার সুযোগে, অজ্ঞতার সুযোগে , অভ্যাসের বশবর্তী হয়ে ঠকানোটা হতে পারে কারো নেশা,হতে পারে লক্ষ্য! বা আনন্দের উৎস। কিন্তু যারা ঠকে যায় তারা বেঁচে যায় একদিক থেকে, তারা ঠকা খেয়ে শিখে নতুন করে সিদ্ধান্ত নিতে। ঠকে যাওয়া মানুষগুলো একসময় জিতে যায় যদি ঠিকমত ধৈয্য ধরতে পারে।

সবসময় নিজেকে জয়ী করতেই হবে এমন মনোভাব আমাদের পরিহার করা উচিত। প্রতিদ্বন্ধীতা ভালো যদি তার উদ্যেশ্য মহত হয়।ক্লাসের মেধাবী ছাত্ররা সবসময়ই নিজেকে পড়াশোনায় ডুবিয়ে রাখে আর তাদের সাথে পাল্লা দিয়ে যারা প্রতিদ্বন্ধীতা করে এক সময় তাদের ও সাফল্য আসে। তাহলে এমনটি হোক তবে প্রতিহিংসা নয়। প্রতিহিংসার যেখানে জন্ম সেখানেই পতনের শুরু।

মানুষকে ভালোবাসতে শিখি,পরিবারকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি,প্রতিবেশিকে , গরীব দুখী, এমনকি শারীরিক মানষিক প্রতিবন্ধীদেরকে ও আসুন ভালোবাসি। সবাই মানুষ এবং সবাই সমান এটা মেনে নিতে পারলে আত্মতৃপ্তি পাওয়া যায়। চলার পথে আমরা যদি একটি মানুষের বিপদে পাশে দাঁড়াই তবু ঐ একটি মানুষই উপকৃত হবে।এভাবে সময় সুযোগ ও সামর্থ দিয়ে সবাই চেষ্টা করলে এই পৃথিবী আরো সুন্দর লাগবে।

একটাই কথা কাউকে ঠকাবেননা, একদিন নিজেই ঠকবেন।সততার চেয়ে বড় সৌন্দর্য আর কিছু নেই। আসুন সততার সাথে জীবনপাত করি, মানবিক মানুষ হই।

Shamsun Fouzia

9/8/2021

New York, USA .


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা