ADS

অভিমান ❑ পপি প্রামানিক

 

অভিমান

পপি প্রামানিক

 

আমি তোমার চোখে দেখতে চেয়েছিলাম পৃথিবীটাকে,

তুমিই সহস্র স্বপ্ন বপন করেছিলে আমার মনোভূমিতে।

আমিও স্বপ্ন চারিণী হয়ে ছুটেছি তোমার পিছে,

তোমার স্বপ্ন দেখানোটা হয়তো ভুল ছিল না,

ভুল তো ছিলাম আমি নিজেই।

আর আমার এতোটুকু ভুলেই হৃদয় মাঝে দানা বেঁধেছিলো অভিমান।

সে অভিমান না যায় প্রকাশ করা, না যায় সহ্য করা,

শুধুই ভেতরে ভেতরে গুমড়ে মরা,

যখন সেই অভিমানে কষ্টের ভার বইতে না পারা, তখন শুধুই কান্না হয়ে ঝরে পরা।

তবুও সেই অভিমান আঁকড়ে ধরেছিলাম,

কিন্তু হেরে গেছি, হেরে গেছি আমি ভালোবাসার কাছে।

ভালোবাসা কখনও হারিয়ে যায় না, ভালোবাসা কখনও শেষ হয় না।

তোমার সহস্র ব্যস্ততার ভীড়ে আমি তোমার মনের মাঝে থাকি কিনা জানি না,

তবে তুমি আমার সুখে, দুখে, অবসরে, ব্যস্ততায় কিংবা বিষন্নতায় মনের মাঝেই থাকো।

আমি সতত অনুভব করি তোমাকে!

সহস্র মাইল দূরত্ব, বছরের পর বছর না দেখা তবুও বেঁচে আছে ভালোবাসা।

ভালোবাসা অবিনশ্বর, ভালোবাসার মৃত্যু হয় না।

তাই তো সহস্র অভিমান সত্ত্বেও ঘৃণা করতে পারিনি কখনও।

আমার হৃদয়ের নিগূঢ় ভালোবাসাকে সযতনে আগলে রেখে হৃদয়ের শোকেসে সাজিয়ে রেখেছি--- যা কখনও আটপৌরে হবে না।

এই যে টুকরো টুকরো অভিমান যা ভালোবাসাকে গভীরতম করেছে,

এই মেকি অভিমানকে আমি ভেঙে গুড়িয়ে দিতে চাই।

অভিমানহীন ভালোবাসার পৃথিবী গড়ে আমৃত্যু ভালোবেসে যেতে চাই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা