ফেসলুক দিয়ে ফোনলক
আব্দুল্লাহ জিয়াদ
❑
ঘুটুর ঘুটুর কিসের আওয়াজ
ইদুর ঢুকলো নাকি?
নেংটি ছুঁচো সলেয়ার উৎপাত
কেমনে ঘরে থাকি!
গিন্নি বলেন কি সব বকছো
বন্ধুর মেসেজ আসছে
ফেসলুক দিয়ে ফোনলক করেছি
খুলতে তাই সাজছি!
সারা দিনমান চ্যাটিং করেও
তোমার সাধ না মিটে
ঘুমের ঘোরে কে দেয় মেসেজ
রাত নিশিতে জেগে?
পুরুষ মানুষের এই এক স্বভাব
গিন্নির ভালো চায়না
তোমার কথায় প্রাণের সখা
হাতছাড়া করবো না।
ভার্চুয়াল এর মিছে মায়ায়
এমন করো কেন?
মেন্টাল চিকিৎসায় পাবনাতে
ফের
নিতে না হয় যেন!!

