দৃষ্টিভঙ্গি
মমতাজ
পারভীন
❑
এক
গবেষণার একটি দল এক দম্পতির কাছে অনুরোধ করে তাদের দুজনের বিগত বছররের প্রতিক্রিয়াগুলো
লিখতে ।দু'জনকে আলাদা হয়ে লিখতে বলা হয়,,,,,
স্ত্রী
লিখলেনঃ
গত
বছর আমার স্বামী করেনায় আক্রান্ত হয়ে কয়েকদিন বিছানায় পড়ে ছিলো।এই বছরই তার মা মারা
যান।আমাদের ছেলেটি মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলো।
শেষের
দিকে লিখলেন,এ বছরটি অত্যন্ত খারাপ সময় ছিলো আমাদের জন্য,,,
পক্ষান্তরে
তার স্বামী লিখলেনঃ
গত
বছর আমি মহামারি করোনায় আক্রান্ত হয়েও আল্লাহর অশেষ কৃপায় সুস্থ হয়ে উঠি।আমার মা ৭৫
বছর বয়সে বিছানায় পড়ে না ভূগে, কাউকে কষ্ট না দিয়ে শান্তভাবে পৃথিবীর মায়া ত্যাগ করেন।আমাদের
ছেলেটি দূর্ঘটনায় আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছে।
লোকটি
শেষের দিকে লিখলেন,
আল্লাহ
তালার অনুগ্রহে বিগত বছরটি সুন্দর একটা বছর ছিলো আমাদের জন্য।
দু'জনের
ক্ষেত্রে ঘটনা এক। কিন্তু প্রত্যেকে নিজস্ব ভাবনা অনুযায়ী নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে
এসব ঘটনাকে বিবেচনা করেছেন।ফলে একজন মানসিক শান্তি নিয়ে সুখেই সময় কাটিয়েছেন।আর আরেকজন
সময় কাটিয়েছেন অকৃতজ্ঞের ন্যায় অসুখি হয়ে।

