প্রেম এবং ভালোবাসা
মনিরা ইসলাম
------------------------------
একফালি মেঘ চন্দ্রমুখী গোধূলির বুক জুড়ে
হালকা পুবালি বাতাস, দু এক ফোটা বৃষ্টি
ইচ্ছেরা ভীষন অবাধ্য ছিল
বলেছিলে প্রেমিকা হবে?
তোমার গভীর কালো চোখে চোখ পরে গেল
প্রেমিকা! প্রেমিকা তো প্রেম চায়
প্রেম প্রনয় চায়,ঈষৎ উষ্ণতা চায়।
তথাকথিত প্রেমিকায় বিশ্বাসী নই আমি
যদি ভালোবাসা চাও অফুরান দিতে পারি।
হঠাৎ আঙুলে আঙুল ছুঁয়ে গেল
গোধূলির লাল আভা বিদায়ের পথে
মন বলছিল সন্ধ্যা টা আরও দীর্ঘ হোক
কুসুমাস্তীর্ণ স্বপ্ন গুলো জীবন্ত হোক।
কিন্তু সময় বড় স্বার্থপর
দুচোখের কোল ঘেঁষে তখন চিকচিক করছে জল
কি প্রানপণ চেষ্টা নিজেকে লুকোবার
হালকা অন্ধকার টা বাঁচিয়ে দিল।
নিশ্বাসের উঠা নামা দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল
চমকে উঠলাম তুমি বললে প্রনয় নয়
আজীবন ভালোবাসা টাই দিও।
কি জানি কি হটাৎ প্রেমিকা হওয়ার বাসনা হলো
যদি সত্যিই প্রেম চাই!
তুমি বললে লোভী হতে চাইনা আমি।
কি পরম নিশ্চিন্তে তোমার হাতটা ধরলাম আমি
হয়তো তুমি আমি প্রেমিক বা প্রেমিকা নই
কিন্তু ভালোবাসার বন্ধনে আবদ্ধ তুমি, আমি।
------------------------------
রচনা কালঃ ১১/০১/২০২২
সিরাজগঞ্জ।
