ADS

নষ্ট মনের মানুষ তুমি ❑ মমতা পাল


নষ্ট মনের মানুষ তুমি

মমতা পাল কেমন প্রেমিক তুমি! নিঃস্বার্থ ভালোবাসায় অধর দিয়েছ চুমি। নষ্ট মনের মানুষ তুমি নষ্ট করেছ নারী ভন্ড প্রেমের বেসাতি ছেড়ে চলে যাও তাড়াতাড়ি। নষ্ট স্বপ্ন বুকের মাঝেতে নষ্টের খেলে হোলি কামনার ঐ আগুন নেভাতে খুঁজে ফেরে অলিগলি। ভাবটা তার এমন যেন কিছুই বোঝেনা হায়! মিষ্টি মধুর কথাতে কথাতে প্রাণটা যে কেড়ে নেয়। ভালোবাসার মন্দিরে আজ তোমার যে নেই ঠাঁই দূর হয়ে যাও ওরে পাষন্ড সময় তো আর নাই। সিঁদুরের ঐ প্রলোভন দেখিয়ে করেছ ভ্রুণহত্যা মানুষ নামের কলংক তুমি বিকিয়েছ নিজ সত্ত্বা। হওনি পিতা, হওনি স্বামী হওনি দাদাভাই পবিত্র ঐ বন্ধনগুলো তোমার তো জানা নাই। বন্ধুর হাত বাড়িয়েছ তুমি নিজ স্বার্থের লাগি রিক্ত নিঃস্ব তাই বুঝি আজ ভিক্ষা দুয়ারে মাগি। ধিক্ ধিক্ তোরে শতধিক ওরে নির্লজ্জ বটে তুই পিতাকে দেওয়া প্রতিশ্রুতি রাখিস নিরে তুই। যে কষ্ট পেয়ে বাপটি মরেছে তোর কপালেও তাই জীবন্ত মেয়ের লাশটি নিয়ে অভিশাপ দিছে তাই। ওরে পিশাচ! আর কতদিন নারীকে করবি বশ! ছল চাতুরীর মিথ্যা খেলাতে বাড়াসনে অপযশ। তারচেয়ে এই ভালো তুই চলে যা তাড়াতাড়ি মমতার রূপ দেখেছিস তুই দেখিসনি দ্রােহী নারী! শোষিত নারী জাগবে যেদিন পালাতে দেবেনা দেরী বুঝবি সেদিন নারীশক্তির বাঁধন যে কত ভারী!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ছোটদের জন্য লেখা